‘খাদিজার শারীরিক অবস্থা উন্নতির দিকে’
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের কোপে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চাচা ফয়েজুল ইসলাম। রোববার ( ০৯ অক্টোবর) সকালে স্কয়ার হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে তিনি এ কথা জানান।
ফয়েজুল ইসলাম বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখেছেন। তিনি জানান নার্গিসের অবস্থার অবনতি নেই। তার শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে। নার্গিসের সঙ্গে তিনি ও ভাই শাহীন আহমেদ রয়েছেন। এছাড়া স্কয়ার হাসপাতালের মেডিসিন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন বলেন, খাদিজার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
উল্লেখ্য, গত সোমবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আর পরদিন খাদিজার চাচা তার বিরুদ্ধে মামলা করেন। বদরুলের চাপাতির আঘাতে খাদিজার মস্তিস্ক ভেদ করে তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তরুণী বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী। গত ৮ মে ঘোষণা করা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটিতে তাকে সহ সম্পাদক হিসেবে রাখা হয়। যদিও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন দাবি করেছেন, বদরুল তার সংগঠনের কেউ না।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 