News Bangla 24 BD | জঙ্গিদের দুর্বল করে দেওয়া হয়েছে: আইজিপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিদের দুর্বল করে দেওয়া হয়েছে: আইজিপি


আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে জঙ্গিদেরকে অনেকটা দুর্বল করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।সোমবার নারায়ণগঞ্জ বন্দর থানার লাঙ্গলবন্ধ রাজঘাটে দুর্গাপূজা উৎসব পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

আইজিপি বলেন, ‘যারা জঙ্গিবাদ করে, তাদের কাছে বার্তা চলে গেছে যে এ দেশে জঙ্গিবাদের কোনও ঠাঁই নেই।’ আর ‘নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হলেও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আর তাদের জঙ্গিদের অর্থের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ প্রধান বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার পরিশ্রমের কারণে এ দেশ থেকে আজ জঙ্গি মুক্ত হচ্ছে।’
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে আইজিপি বলেন,‘সারা দেশে ৩০ হাজার পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। গোটা দেশে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। কোনও অশুভ শক্তি এ পূজা উৎসবকে বাধাগ্রস্ত করতে পারবে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (হাইওয়ে) ফখরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক, বন্দর থানার ওসি আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর চন্দ্র সাহা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিখন সরকার সিপন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ