News Bangla 24 BD | বিদেশি অতিথিদের ‘চমক’ দিতে চায় আওয়ামী লীগ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি অতিথিদের ‘চমক’ দিতে চায় আওয়ামী লীগ


আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আগত বিদেশি অতিথিদের ‘চমক’ দিতে চায় দলটি। চমকের অংশ হিসেবে উপহারের পাশাপাশি অতিথিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার কথা ভাবছেন দলটির নেতারা। আমন্ত্রিত অতিথিদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন একজন ‘হোস্ট অফিসার’। এরাই অতিথিদের ব্যক্তিগত তথ্য জেনে ‘চমক’ দেবেন তাদের। অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে কমিটির একাধিক সদস্য জানান।

অভ্যর্থনা উপ-কমিটি সূত্রে জানা গেছে, বিশ্বের ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০-২৫ জন বিদেশি ডেলিগেট সম্মেলনে যোগ দেবে বলে আশা করছে কমিটি। সম্মেলনে অতিথিদের স্বাগত জানাবেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান ও সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ জমির। এ বিষয়ে আগামীকাল বুধবার দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক হবে। বিমানবন্দরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে এবং প্রত্যেক অতিথির সঙ্গে একজন করে ‘হোস্ট অফিসার’ থাকবেন।

বৈঠকে অভ্যর্থনা উপ-কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এবার প্রথম আমি আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হয়েছি। এর আগে সম্মেলনে কাজ করার অভিজ্ঞতা নেই। তবে কয়েকটি সার্ক সম্মেলনে কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে প্রস্তাব রেখেছি যেসব বিদেশি অতিথি সম্মেলনে আসবেন তাদের প্রত্যেকের ব্যক্তিগত খোঁজ আমরা রাখতে পারি। যেমন- তিনি কোন ওষুধ খান, কোন বই পড়তে পছন্দ করেন। কি খেতে পছন্দ করেন ইত্যাদি বিষয়ে। এসব আমরা অতিথিদের স্ত্রীদের কাছ থেকে জেনে নিতে পারি। অতিথিরা যদি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায় সেটা করিয়ে দেয়া। যাতে কোনোভাবে তারা পরিবার ও ব্যক্তিগত জীবন মিস না করে। এতে আমন্ত্রিত অতিথিদের ‘সারপ্রাইজ’ দিতে পারলে তারা খুশি হবেন।

এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বৈঠকে দীপু মনি বলেন, সম্মেলনে যোগ দিতে যেসব অতিথি আসবেন তাদের প্রত্যেকের জন্য একজন ‘হোস্ট অফিসার’ থাকবেন। তারা অতিথিদের সঙ্গে সার্বক্ষণিক থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ