‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচার হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচার হবে।
বুধবার গণভবনে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমি খাবো কেউ খাবে না; ওই নীতি আমাদের জন্য নয়। আমরা সবার জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছি, করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, নীতি যদি ঠিক থাকে আর সঠিক পদক্ষেপ যদি নেওয়া যায়, তবে দেশের উন্নয়ন সম্ভব। আমরা সেটি করে দেখিয়েছি। হঠাৎ রাতারাতি বড়লোক হওয়ার নীতি আমাদের নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শ্রমিকদের স্বার্থ দেখে। আমাদের রাজনীতিই হচ্ছে তাদের জন্য। আমরা ক্ষমতায় আসি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ‘‘শ্রমিকদের কাউকে অবহেলার চোখে দেখা যাবে না। মনে রাখতে হবে সে কাজ করে, তারও মর্যাদা আছে। তার কাজের গুরুত্ব আমাদের দিতে হবে।
আওয়ামী লীগের আমলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন একজন দিন মজুর খাদ্য, মাছ কিনতে পারেন, কিছু টাকা সঞ্চয়ও করতে পারেন। আমরা অর্থনীতিকে শক্তিশালী করেছি। বেসরকারি খাতকে উন্মুক্ত করেছি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 