News Bangla 24 BD | খাদিজার অবস্থার আরো উন্নতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা আগের থেকে আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার ও চিকিৎসকরা।

বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজার অবস্থা আগের থেকে আরো উন্নতি হয়েছে। সে ভালো আছে।’

তিনি আরো বলেন, দুইদিন আগে তার গলায় ছোট একটি অপারেশন করে নলের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে প্যাসেকটিমি বলা হয়। এর মাধ্যমে খাদিজাকে লাইফ সাপোর্টের নির্ভরতা কমিয়ে আনা যাবে।

খাদিজার বাবা বলেন, ‘চিকিৎসকরা বলছেন খাদিজা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আল্লাহর রহমত হলে শিগগিরই তার ভেন্টিলেশন খুলে দেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ