অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বুধবার রাত ১টার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে আনসারুল্লাহ নামে একটি সংগঠনের বরাত দিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে তিনি স্ট্যাটাস দেন।
বৃহস্পতিবার দুপুরে আনু মুহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ক্ষুদে বার্তাটি আনসারুল্লাহ বাংলাটিমের। তবে পাঠানোর সময় হয়তো বানান ভুল করে আনসাতুল্লাহ হয়েছে। হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেই।’
তিনি আরো বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত এখনও নেইনি। তবে সন্ধ্যার দিকে রামপুরা থানায় গিয়ে জিডি করার সম্ভাবনা রয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 