News Bangla 24 BD | রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ


সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকর্তাসহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কিশোরগঞ্জ জেলার মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাসসহ বিভিন্ন পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।

সেনাবাহিনী প্রধান জানান, সেনানিবাস স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি যথাসময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শেষ করতে সেনাপ্রধানকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ