বাংলাদেশ-চীন ২৭ টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকের পর দুই দেশের মধ্যে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, কর্ণফুলী টানেল নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়েছে।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় ৬টি প্রকল্পের উদ্বোধনও করা হয়।
এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে দুই দিনের সফরে ঢাকা পৌঁছান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় তাকে লাল গালিচা শুভেচ্ছা এবং গার্ড অব অনার দেয়া হয়।
বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে চীনা প্রেসিডেন্ট তার বক্তৃতায় বলেন, জঙ্গিবাদ দমনে ও সমুদ্রসীমা রক্ষায় দুই দেশ এক সাথে কাজ করতে পারে। এছাড়া বড় প্রকল্পগুলোতে সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে চীন-বাংলাদেশ সম্পর্ক সহায়ক হবে।
একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগী হওয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং এর বৈঠকে যেসব বিষয়ে ঐক্যমত হয় সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো: জ্বালানি, আইসিটি এবং কৃষিসহ অন্যান্য উৎপাদনশীল খাতে সহযোগিতা, সমুদ্রসীমা এবং জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ, ২০১৭ সালকে পারস্পরিক বিনিময় এবং বন্ধুত্বের বছর ঘোষণা। দুই নেতাই চীন ও বাংলাদেশকে ‘ভালো বন্ধু ও অংশীদার’ বলে অভিহিত করেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 