র্যাব ও পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাব ও পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা প্রচারের কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ও র্যাবের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নয়।’
সম্প্রতি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র্যাবের সদস্যদের দায়িত্ব পালনে বাধা ও অন্যান্য অভিযোগ উঠেছে। এ বিষয়ে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, র্যাব ও পুলিশের মধ্যে দ্বন্দ্ব নেই। কাজ করতে গেলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। যা তারা নিজেরাই মিটিয়ে ফেলে।
তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি যে দুই বাহিনীর মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। কারণ দুটি বাহিনীই রাষ্ট্রের জন্য এক সঙ্গে কাজ করে যাচ্ছে। তাদের সবার কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা করা। যা তারা করছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 