News Bangla 24 BD | ঢামেকে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ দুইজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢামেকে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ দুইজনের মৃত্যু


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের সময়ে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার সকাল নয়টার সময় এ দুঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাকিব (৭) ও অজ্ঞাত (৬০) আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ শনিবার সকাল নয়টার সময় একটি অ্যাম্বুলেন্স বেপারোয়া গতিতে ঢাকা মেডিকেলে ঢোকার সময়ে উল্টে যায়। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন হতাহত হয়েছেন।

এদিকে নিহত সাকিবের মা গোলে নূর, সূর্য বেগম ও রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

এ বিভাগের অন্যান্য সংবাদ