News Bangla 24 BD | ঋণ সহায়তা ৫০ শতাংশ বাড়ানোর আশ্বাস বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্টের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঋণ সহায়তা ৫০ শতাংশ বাড়ানোর আশ্বাস বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্টের


ঢাকা সফররত বিশ্ব ব‌্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশের জন‌্য ঋণ সহায়তা ৫০ শতাংশ বাড়ানোর আশ্বাস দিয়েছেন
সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কিমের এই ঘোষণা আসে।

এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল‌্য দেখতে ঢাকা সফরে আসা কিম তার কর্মসূচি শুরু করলেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ গত ৩০ বছরে দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সন্তোষজনক তবে প্রবৃদ্ধি আরও বাড়াতে হবে। আগামীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও জলবায়ু খাতে বাংলাদেশকে আরও সহায়তার আশ্বাস দেন কিম।

কিম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহায়তায় পাশে থাকবে বিশ্বব্যাংক। এসময় তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সাফল্যের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশ্বব্যাংকের সহযোগিত অব্যাহত রাখার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কয়েকটি ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ছিল। বর্তমানে প্রেসিডেন্টের সহযোগিতায় তা দূর হয়ে যাচ্ছে। পদ্মাসেতু ছাড়া অন্য যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো চলমান আছে এবং সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নও বহাল রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের দারিদ্রের হারকে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকলে এটা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, পুষ্টিখাতে দুই বছরে এক বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

এদিকে আজ সোমবার বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’- শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথির বক্তৃতা দেবেন কিম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ