খাদিজার ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতার হামলার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার ভাই শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পরামর্শক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘প্রায় দুই ঘন্টায় ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শিগগিরই নার্গিসের বাম হাতের অপারেশন হবে।’ তিনি জানান, ‘দ্রুত তার ডান হাতের অবস্থা পরিবর্তন হবে।’
সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ দিকে অস্ত্রোপচার শুরু হয় বলে জানান নার্গিসের চাচা আবদুল কুদ্দুস।
রোববার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, হামলার আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সোমবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আর পরদিন খাদিজার চাচা তার বিরুদ্ধে মামলা করেন। বদরুলের চাপাতির আঘাতে খাদিজার মস্তিস্ক ভেদ করে তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তরুণী বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, খাদিজাকে হত্যাচেষ্টার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন ছাত্রলীগ নেতা বদরুল আলম।আদালতে বদরুল আলম জানান , আমি খাদিজাকে অনেক ভালাবাসি।তার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। ‘সে (খাদিজা) সব বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু আমাকে পাত্তা দেয় না। বারবার প্রেমে প্রত্যাখ্যাত হয়। পরে গত সোমবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকা থেকে ২৬০ টাকা দিয়ে একটি চাপাতি কিনি।ক্ষুব্ধ হয়ে আমি তাকে হত্যার উদ্দেশ্যে ওই দিন কোপাই।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 