জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২০০কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আগামী তিন বছরে বাংলাদেশকে দুইশ’ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দু’দিনের সফরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ঋণ-সহায়তার দ্বিতীয় ঘোষণা এটি।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘বাংলাদেশে চমত্কার পরিবেশ বিরাজ করছে। বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’ এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে।
জিম ইয়ং কিম বলেন, বাংলাদেশ স্বল্প সময়ে চরম দারিদ্র্য হ্রাস করেছে যা বড় একটি সাফল্য। তিন বছরে ২০০ কোটি ডলারের প্রতিশ্রুত সাহায্য জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় বড় ভূমিকা পালন করবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলা করা গেলে দেশের হতদারিদ্র্য আরও কমে আসবে। কারণ নানা প্রাকৃতিক দুর্যোগ হতদরিদ্র তৈরি করে।
সংবাদ সম্মেলনে এই কথা ব্যক্ত করে কিম বলেন, ঝড়ের সময় স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্র আরও বেশি মানুষ যেন ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থা করারও অঙ্গীকার করেন কিম।
কিম বলেন, “বাংলাদেশ সবচেয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকিতে থাকে। দারিদ্র্য জয় করতে হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে। তবে শক্তিশালী দুর্যোগ-প্রক্রিয়া মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়েছে। সাম্প্রতিক সময়ে ঝড়, সাইক্লোন, বন্যা’র প্রভাব কমে গেছে। বাংলাদেশে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংক আরও এগিয়ে আসবে। বাংলাদেশ, আগাম ব্যবস্থা, সাইক্লোন শেল্টার, নানা পরিকল্পনা, উপকূলীয় বাঁধ নির্মাণ, পুনর্বসন ব্যবস্থা এবং সচেতনতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুর্যোগে মৃত্যু হার কমেছে।’
কিম বলেন. “আমি এমন একটি সময় বাংলাদেশে এসেছি যখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে এদেশের মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হওয়ার চিত্র দেখছি। যা বাংলাদেশের মানুষের জীবনে নানাভাবে প্রভাবিত করছি। এরপরও উপকূলে সন্তানেরা স্কুলে যাচ্ছে। উন্নত জীবন-যাপনে নানা স্বপ্ন দেখছে। জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, মানব উন্নয়ন,
সম্মেলনে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সন, ঢাকায় নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর পিন ইয়াং খান ও ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহাবুব সেখানে উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 