দেশে অনলাইন গণমাধ্যম বৃদ্ধির ফলে পত্রিকার গুরুত্ব কমে যাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে অনলাইন গণমাধ্যমের সংখ্যা বাড়ছে এবং পত্রিকার গুরুত্ব কমে যাচ্ছে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৩১তলা বিশিষ্ট এ কমপ্লেক্স নির্মাণে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে নতুন প্রজন্ম সকালবেলা একটি ল্যাপটপ নিয়ে বসলেই বিশ্বের সব খবর পেয়ে যায়। কিন্ত আমরা পুরোনো যুগের মানুষ পত্রিকা ছাড়া চলে না। সকাল বেলা ঘুম থেকে উঠেই পত্রিকা এবং এককাপ চা ছাড়া আমাদের চলে না।’
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমরা অনেকগুলো টিভি মিডিয়া করে দিয়েছি। আপনোদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনারা স্বাধীনভাবে কাজ করছেন। যদিও আমাদের প্রতিপক্ষ বলে থাকেন সংবাদপত্রের ও সাংবাদিকদের স্বাধীনতা নেই। যদি স্বাধীনতা নাই থাকবে তবে আপানারা এসব কথা কিভাবে বলেন?’
তিনি আরও বলেন, ‘টিভিতে রাতে যেসব টকশো হয় তা শুনলে মনে হয় না দেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই। আওয়ামী ক্ষমতায় আসলেই সাধারণ মানুষ কিছু না কিছু পায়। আপনারা সাংবাদিকরাও এর বাইরে নন।’
এ সময় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের জমি বরাদ্দসহ সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 