News Bangla 24 BD | শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বিদেশীদের (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বিদেশীদের (ভিডিও)


আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে উপস্থিত হয়ে বিদেশী অতিথিরা দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যের পর আমন্ত্রিত বিদেশী অতিথিদের বেশ কয়েকজন বক্তব্য রাখার সুযোগ পান। বক্তব্যে তারা আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করেন।

বিদেশীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ঈর্ষণীয় উল্লেখ করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা করেন।

বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেরও প্রশংসা করেন।

প্রতিবেশী ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রতিনিধিত্বকারী দলটির ভাইস-প্রেসিডেন্ট বিনয় প্রভাকর তার বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের জননেত্রীই নন। তিনি পুরো দক্ষিণ এশিয়ার জননেত্রী।’

সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য তিনি আওয়ামী লীগকে ধন্যবাদ জানান এবং বিজেপির পক্ষ থেকে সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

তিনি ছাড়া দেশটি থেকে আগত আসামের দু’বারের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহান্ত, মহারাষ্ট্রের রাজ্যসভার এমপি মাজেদ মেনন, মিজোরাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাংগা, কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতা বিমান বসু, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চ্যাটার্জি, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ বক্তব্য রাখেন।

এছাড়া সম্মেলনে বিদেশী অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শ্রীলংকার ইউনাইটেড ন্যাশনাল পার্টির এমপি মোহাম্মদ হাশিম, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওজং, রাশিয়ার সংসদ সদস্য সের্গেই জেলিজনিয়াক, নেপাল কমিউনিস্ট পার্টির নেতা ড. রাম শর্মা মহত, কানাডার কানজারভেটিভ পার্টির দীপক ওভেরয়, ইতালির ডেমোক্রেটিক পার্টির নেতা ওগো পাপী, ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী দিনা নাথ দাঙ্গেল, যুক্তরাজ্যের কার্ডিফের কেন্দ্রীয় (ওয়েলস সরকার) অ্যাসেম্বলি মেম্বার জেনি রাথবোন, অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতা হিউ ম্যাকডার্মট প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন দেশের মোট ৫৫ জন বিদেশী অতিথি উপস্থিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ