দারিদ্র বলে কিছু থাকবে না: প্রধানমন্ত্রী (ভিডিও)
বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন,“ বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। আমাদের কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতি ঘরে আলো জ্বালব। শত ভাগ মানুষ বিদ্যুৎ পাবে।”
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “সরকার হতদরিদ্রের হার ১২ ভাগের নিচে নামিয়ে এনেছে। বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না।”
তিনি বলেন, “২০৪১ সালে ৮ থেকে ১০ ভাগের ওপর প্রবৃদ্ধি নিয়ে যাবে সরকার। মাথাপিছু আয় এমনভাবে বাড়ানো হবে, যাতে বাংলাদেশের মানুষ দরিদ্র না থাকে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। প্রতিটি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে।”
শেখ হাসিনা বলেন, “আমরা চাই সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়।”
শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৪৯ সালে। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই। বাংলার মাটিতে জঙ্গি, সন্ত্রাসবাদের আশ্রয় হবে না।”
তিনি বলেন, “শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ।”
প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সকল রাজনৈতিক দল, নেপাল, ভূটান, রাশিয়াসহ পৃথিবীর প্রতিটি জনগন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানায়। সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা।”

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 