জয়কে নেতৃত্ব পর্যায়ে আনার দাবি কাউন্সিলরদের
আওয়ামী লীগের কাউন্সিলে গতকাল উদ্বোধনী দিন বিভিন্ন জেলা কমিটির সভাপতিরা জয়কে নেতৃত্বে নিয়ে আসার দাবি জানান। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনেও তৃণমূল নেতাদের দেওয়া বক্তব্যে জয়কে নেতৃত্বে আনার দাবি তোলা হয়।
কমিটিতে নেতৃত্ব পর্যায়ের কোনো পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান বেশির ভাগ কাউন্সিলর। রোববার কাউন্সিলের দ্বিতীয় দিন এখন পর্যন্ত বক্তব্য দেওয়া অধিকাংশ কাউন্সিলরই জয়কে নেতৃত্বে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। উপস্থিত কয়েকজন কাউন্সিলর এ কথা জানিয়েছেন।
জয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টাও। এবারই প্রথম আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির সদস্য জয় কাউন্সিলর হিসেবে দলের ২০তম সম্মেলনে যোগ দিয়েছেন। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনেও জয় কাউন্সিলর হিসেবে উপস্থিত রয়েছেন। সম্মেলনস্থলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 