কাউন্সিলে গান গাইলেন কামরান, আবেগাপ্লুত সবাই
রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৯টা ৩৮ মিনিটে সম্মেলন স্থলে পৌঁছান দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে আওয়ামী লীগের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন। বক্তব্য রাখছেন সব কাউন্সিলররা।
সিলেট সিটি করপোরেশনের দু’বারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তৃণমূল থেকে ওঠে আসা জন-প্রতিনিধি। গত নির্বাচনে পরাজিত হয়ে নগরভবনের কর্তৃত্ব হারালেও এখনো সিলেটের মানুষ তাকে মেয়র বা অভিভাবক হিসেবেই মনে করে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরানের রাজনৈতিক দুরদর্শীতা ও দক্ষতা ছাড়াও রয়েছে অনেক গুণ। বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ছাড়াই তার দরাজ গলার গানে মুগ্ধ হয়েছেন সিলেটের মানুষ। এবার সেই দরাজ কন্ঠের গান শুনলেন সারাদেশের আওয়ামী লীগের নেতারা।
২০তম জাতীয় কাউন্সিলে রোববার দুপুরে বক্তৃতা করতে গিয়ে কামরান গাইলেন- যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই….।
কামরানের দরদী কন্ঠে এ গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত কাউন্সিলররা। গান গাওয়ার সময় চোখ ভিজে আসে কামরানেরও।

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন 