‘একদিকে রাস্তা দেখব, অন্যদিকে নেতা-কর্মীদের’
সড়ক পরিবহনমন্ত্রী হিসেবে একদিকে রাস্তার খেয়াল রাখবেন, একইসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতা-কর্মীদের খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘একদিকে রাস্তা দেখব অন্যদিকে দলের নেতা-কর্মীদের অভিযোগের সমাধান স্পটেই দিতে পারব। প্রয়োজনে পার্টির সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অন স্পটেই সমাধান দিতে পারব। এটাই আমার এখন বাড়তি লাভ, বাড়তি পরিশ্রম না।’
তিনি বলেন, ‘আমি পরিশ্রমের সর্বোচ্চ পুরস্কার জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। আমার আপাতত দুটো লক্ষ্য- সংগঠনকে তৃণমূল পর্যন্ত অত্যন্ত সুসংগঠিত ও সুশৃঙ্খলা করা এবং আগামী নির্বাচনের জন্য একটি শক্তিশালী টিম ওয়ার্ক গড়ে তুলতে এখনই কাজ শুরু করা।’
আওয়ামী লীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক আরো বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম সৈয়দ আশরাফুল ইসলাম ঘোষণা করেছেন। এটাই শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিস্ট্রেসি।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 