News Bangla 24 BD | ইতালিয় নাগরিক তাবেলা হত্যার বিচার শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইতালিয় নাগরিক তাবেলা হত্যার বিচার শুরু


রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময় আটক পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার আসামিরা হলেন- বিএনপি নেতা এম এ কাইয়ুম চৌধুরী, তার ভাই এম এ আবদুল মতিন, মো. সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শ্যুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ। আসামিদের মধ্যে কাইয়ুম চৌধুরী এবং ভাঙ্গারি সোহেল পলাতক।

এ বিভাগের অন্যান্য সংবাদ