বর্তমানে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুপুর ২টা ৩০ মিনিটে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক-পরবর্তী ব্রিফিং করবেন পরিকল্পনামন্ত্রী। এ সময় সভায় অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি।
প্রসঙ্গত, চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। গত অর্থবছর এই লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ।
যদিও ইতিমধ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রক্ষেপণ দিয়েছে যে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 