News Bangla 24 BD | গাজীপুরে মুন্নি হত্যার অভিযুক্ত আসামির আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে মুন্নি হত্যার অভিযুক্ত আসামির আত্মহত্যা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্রী মুন্নী হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি আরাফাত আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার রতনপুর গ্রামে ফুপুর বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আরাফাত চাপাইর গ্রামের পরিবহন শ্রমিক নেতা আতাউর সরকারের ছেলে।

মুন্নিকে হত্যা করে আরাফাত পালিয়ে কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামে তার ফুপুর বাড়িতে চলে যান। পরে রাতে সবার অলক্ষ্যে ঘরের ভিতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। বুধবার (২৬ অক্টোবর) সকালে বাড়ির লোকজন ঝুলন্ত আরাফাতের লাশ নামিয়ে চাপাইর গ্রামে নিয়ে যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার কতুবদিয়া এলাকায় ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী মুন্নীকে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত মুন্নীর স্বজনদের দাবি, স্কুল ছাত্রী মুন্নী স্কুলে আসায় যাওয়ার সময় আরাফাত সরকার নামে এক যুবক রাস্তায় বিভিন্ন সময় উত্যক্ত করতো। তারই সূত্র ধরে মঙ্গলবার ভোর রাতে মেয়ের ঘরে ঢুকে ওড়না দিয়ে পেছিয়ে হত্যা করে পালিয়ে যায় আরাফাত সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ