News Bangla 24 BD | শিশুদের জন্য হেল্পলাইন ১০৯৮ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের জন্য হেল্পলাইন ১০৯৮ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


শিশুদের আইনিসহ নানা ধরনের সহায়তা দেওয়ার জন্য হেল্পলাইন ১০৯৮ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ হেল্পলাইন উদ্বোধন করেন তিনি।

হেল্পলাইন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেল্পলাইনে ডায়াল করে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানতে চান যে, এ হেল্পলাইনের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায়।

জবাবে হেল্পলাইনে সেবা দানকারী কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এ হেল্পলাইনের মাধ্যমে শিশুরা যেকোনো আইনি সেবা, তথ্য সহায়তা সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল কিংবা কর্মক্ষেত্রে সমস্যা হলে মন খুলে কথা বলতে পারবে। কোনো শিশু কোনো সমস্যার কথা জানালে তা সমাধানের চেষ্টা করা হবে। এক্ষেত্রে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ওই শিশু যে এলাকায় থাকে সেখানকার প্রশাসনিক কর্মকর্তা কিংবা চেয়ারম্যান-কমিশনারকে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যেন এ হেল্পলাইনের অপব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ কোনো মিথ্যা অভিযোগ করলে, মিথ্যা তথ্য দিলে কিংবা বিরক্ত করলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকেও এ ক্ষেত্রে সহায়তা নেওয়া হবে।’

এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে তাদের সঙ্গে হেল্পলাইনের বিষয়ে কথা বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ