News Bangla 24 BD | নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি শুরু


আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের জন্য আর ২ বছর ২ মাস সময় আছে আমাদের। আমরা যথা সময়েই নির্বাচন করব। অলরেডি পার্টি কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। আমরা অলরেডি শুরু করে দিয়েছি।’ ‘তৃণমূলের যে নেতাকর্মীরা এসেছেন, তাদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়ার আহ্বান আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।’

মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকের কাজ কিভাবে সমন্বয় করবেন? এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেন কোনও ফাইল পড়ে আছে কিনা? এখন আমি রাস্তা ও ব্রিজ দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখবো। আবার আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা ও ব্রিজ দেখবো। কাজেই কোনও সমস্যা হবে না।’

দলের সাধারণ সম্পাদক হিসেবে প্রধান চ্যালেঞ্জ কী? জানতে চাইলে তিনি বলেন, ‘দলকে গতিশীল করা। নেতাকর্মীদের মধ্যে নিয়ম শৃঙ্খলা করা। দলকে সুসংগঠিত করে একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে দলকে প্রস্তুত করাই আমার বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘একটি দলে সব ধরনের লোক থাকে। দল ক্ষমতায় আসলে কিছু নতুন লোকও আসেন। তবে বসন্তের কোকিলদের ভিড়ে দুঃসময়ের বন্ধুরা যেন কোনঠাসা হয়ে না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে। দুঃসময়ের বন্ধুরা কোণঠাসা হলে দল দুর্বল হয়ে পড়ে। আমাদের সরকার খুব শক্তিশালী। পাশাপাশি দলকেও শক্তিশালী করবো। নির্বাচন প্রসঙ্গে সংবিধানে দিক নির্দেশনা আছে। এটিকে কেন্দ্র করে কোনও কনফিউশন তৈরি করা ঠিক হবে না। বিএনপি যদি এটিকে কেন্দ্র করে কোনও কনফিউশন তৈরি করে, তাহলে তারা নিজেদের তৈরি করা ফাঁদে পা দেবে। সংবিধানে যা আছে আমরা তাই করবো।’

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে কোনও দলের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি কি সেই পথ খোলা রেখেছে? কোকোর মৃত্যুকে কেন্দ্র করে আমাদের প্রধানমন্ত্রী শোক জানাতে গিয়েছিলেন। তখন সেই সুযোগটি আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘরের দরজা বন্ধ করার মধ্য দিয়ে মনের দরজা, সংলাপের দরজা, আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে বিএনপি।

এছাড়া, গণভবনে বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি যদি সেদিন আসতেন, তবে আজকের রাজনীতি অন্যরকম হতো। এখন বিএনপি জনাকয়েক লোক নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলে। কোনও প্রটেকশন করতে পারে না। পাঁচশ লোক জমায়েত করতে পারে না। বিদেশি বন্ধুরা আসলে শুধু নালিশ আর নালিশ, আভিযোগ আর অভিযোগ করে।’

তিনি আরও বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। আমাদের উচিত হবে নির্বাচন কমিশনকে সেই সুযোগ দেয়া।’

ভারতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের। আমি দলের সাধারণ সম্পাদক হওয়ায় ভারতীয় হাইকমিশনার আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে পার্টি টু পার্টি, পিপল টু পিপল এর মধ্যে কানেক্টিভিটি জোরদার করবো। এ জন্য আমরা আগে থেকেই কাজ করছি।’ বাংলাদেশের গণতন্ত্র নিজস্ব বিষয়। এক্ষেত্রে ভারতের কোনও পরামর্শ নেই। এ বিষয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত ইতিবাচক।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কিছু বলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা আমরা চাই। এ বিষয়ে ভারতের কিছুই বলার নেই। আমার কথা হচ্ছে, নির্বাচন সময় মতো হবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন হওয়া সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি। আমাদের সম্মেলনে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা তৃণমূল নেতাদের সেই নির্দেশনাও দিয়েছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ