আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের চিন্তাভাবনাই ছিল দেশে খাদ্য ঘাটতি রাখা। কারণ খাদ্য ঘাটতি থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। অথচ আজ আমরা খাদ্য গুদামজাত করার জন্য সাইলো উদ্বোধন করছি। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই অর্জন আমাদের চিন্তাভাবনার কারণেই সম্ভব হয়েছে। আমরা শুধু খাদ্য উৎপাদনই করবো না খাদ্যকে সংরক্ষণও করবো; যেন আপৎকালে আমরা তার ব্যবহার করতে পারি। যেন অন্যের কাছে হাত পাততে না হয়। খবর বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মংলায় ৫০ হাজার মেট্রিকটন শস্য ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম (সাইলো)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করণ, দীর্ঘমেয়াদি ঝুঁকিপূর্ণ খাদ্য সংরক্ষণ ও আপৎকালীন খাদ্য ঘাটতি মোকাবেলার জন্য খাদ্যশস্য মজুদ সক্ষমতা বাড়াতে সরকার অঙ্গীকারাবদ্ধ। আমাদের চিন্তাভাবনা হচ্ছে, বাংলাদেশের মানুষ অন্যের কাছে হাত পাতবে না। আমরা ভাবি, নিজেরা কীভাবে দেশের মানুষকে খাদ্যের নিরাপত্তা দেবো।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণকালে সরকারি পর্যায়ে দেশে খাদ্যশস্যের মোট ধারণ ক্ষমতা ছিল মাত্র ১৪ লাখ মেট্রিকটন। বর্তমানে এ ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার মেট্রিকটন। ২০২১ সালের মধ্যে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩০ লাখ মেট্রিকটনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির চিন্তাভাবনা ছিল, যদি দেশে ঘাটতি থাকে তাহলে বিদেশি সাহায্য পাওয়া যাবে।’
শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মানুষ ভিক্ষা করে যাবে, আর আমি ভিক্ষুকের সরদার হয়ে বসে থাকবো, তার জন্য ক্ষমতায় আসিনি। আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে চলবো।
তিনি দেশের খাদ্য ও কৃষিখাতের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তুলে ধরেন কৃষক ও বর্গাচাষিদের দেওয়া নানা সুযোগ ও প্রণোদনার কথা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 