News Bangla 24 BD | সিঙ্গাপুরে সদ্য নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে সদ্য নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ


সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে কাজ করার জন্য হাইকমিশনারের প্রতি আহবান জানান। তিনি সেদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার জন্যও তার প্রতি আহবান জানান।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরে আরো বাংলাদেশী যাতে যেতে পারে, এ জন্য পদক্ষেপ নিতে হাইকমিশনারকে পরামর্শ দেন।

হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে তিনি ভূমিকা রাখবেন। তিনি সিঙ্গাপুরে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

পরে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ