News Bangla 24 BD | পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী


আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি দিতে প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়েছেন। রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে এসব কথা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের পাঁচ দিনের মধ্যে আমরা আওয়ামী লীগের মতো একটি বড় দলের কমিটি করেছি। কমিটি করতে গিয়ে সম্মেলনের পর নির্ঘুম রাত কাটিয়েছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে আমরা সব অঞ্চলের তৃণমূলকে কভার করেছি।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করতে চাই। আমাদের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী নির্বাচন। এ ক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকার পরবর্তী প্রজন্ম। চমৎকার একটি আধুনিক রাষ্ট্র পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে চাই। আমাদের এবারের সম্মেলনে এটিকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রথম প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠকে যশোরের পিযুষ চট্টোপাধ্যায় বলেছেন, সবাই তো আমার ঠিকানা ভুলে গিয়েছিল। সেখানে আপনারা আমাকে কিভাবে টেনে আনলেন। পাঁচ দিনের মধ্যে আওয়ামী লীগের কমিটি গঠন বাংলাদেশের অনাগত রাজনীতির মডেল। সরকার থেকে দলকে আদালা করার কোনো পরিকল্পনা আছে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নব কমিটিতে সে প্রয়াস তো আছেই। আপনারা লক্ষ করলে দেখবেন অনেক মন্ত্রী দলের সম্পাদকমণ্ডলীতে নেই, আমরা তাদের রাখিনি।

তিনি আরও বলেন, সংবিধানের আলোকে ২০১২ সালের নিদর্শনে রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিষ্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার, এখানে আমাদের কিছুই করার নেই। সেখানে কোনো সমস্যা হবে না। আশা করছি বিএনপিরও হবে না।

বিএসআরএফর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংলাপে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ