মিরাজকে বাড়ি বানিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারানোর অন্যতম নায়ক ক্রিকেট অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসককে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতোমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে মিরাজের পরিবারের জন্য বাড়ি বানানোর ব্যবস্থা নেবে স্থানীয় জেলা প্রশাসন।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টেস্ট দলকে সংবর্ধনা দেয়ার ঘোষণাও দেন তিনি। জয়ে অবদান রাখায় প্রধানমন্ত্রী তরুণ খেলোয়াড় মিরাজকেও ফোন করেও অভিনন্দন জানান।
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলে মোট ১৯টি উইকেট শিকার করেন অলরাউন্ডার মিরাজ। তাকে নিয়ে তাই বিশ্ব ক্রিকেট বিস্মিত।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই নানা রেকর্ডের জন্ম দিয়েছেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি 