News Bangla 24 BD | বিজিবির নতুন মহাপরিচালক আবুল হোসেন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিজিবির নতুন মহাপরিচালক আবুল হোসেন


বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর নতুন মহাপরিচালক হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন। মেজর জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পিলখানায় বিডিআর বিদ্রোহের ভয়াবহতা পেরিয়ে সীমান্তরক্ষা বাহিনীর নাম ও পোশাক বদলে যাওয়ার পর ২০১২ সালে এ বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন জেনারেল আজিজ। তবে তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে সরকারের কোনো ভাষ‌্য এখনও আসেনি।

মেজর জেনারেল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব নিয়ে বঙ্গভবনে আসার আগে সেনা সদরদপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেন।

এক সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা আবুল হোসেন কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনেও নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ