News Bangla 24 BD | জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
নেতৃবৃন্দের স্মরণে তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শেখ হাসিনা প্রথমে সকাল প্রায় ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম-সচিব মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের এইদিনের ভোর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জোরপূর্বক প্রবেশ করে জাতীয় ৪ নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপটেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করেছিল। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই ৪ নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের জন্য বিজয় অর্জন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ