কায়ান্টের রেশ শেষ না হতেই ধেয়ে আসছে ‘নাদা’
ডেস্ক: ঘুর্ণিঝড় ‘কায়ান্টের’ রেশ শেষ হতে না হতেই ধেয়ে আসছে আরো একটি ঘুর্ণিঝড়। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠছে। দেশের বিভিন্ন অংশে হচ্ছে বৃষ্টি।
নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ‘নাদা’। যার বাংলা অর্থ শিশির। এবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান।
পূর্বাভাসে জানানো হয়, আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি অবস্থান করছে দণি-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি। নিম্নচাপটি ক্রমে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়তে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে, নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১১শ ৩০ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার, মংলা বন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ১ হাজার ৩৫ কিলোমিটার দণি-পশ্চিম এলাকায় অবস্থান করছে।
অধিদপ্তরের বুলেটিনে আরো জানানো হয়, নিম্নচাপ এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে এবং তা ক্রমেই বাংলাদেশ ও ভারত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এখন পর্যন্ত বন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা না হলেও সব ধরনের নৌযানকে উপকূল থেকে ৪০-৫০ কিলোমিটারের কাছাকাছি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 