News Bangla 24 BD | শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিদের সভাপতি হওয়ার সুযোগ ফিরছে না - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিদের সভাপতি হওয়ার সুযোগ ফিরছে না


আপিল বিভাগেও বহাল রয়েছে স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে স্থানীয় এমপির সভাপতি পদে মনোনীত হওয়ার সুযোগ বন্ধে হাই কোর্টের দেওয়া রায়। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে বেসরকারি স্কুল-কলেজে জাতীয় সংসদ সদস্যদের মনোনিত হওয়ার বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকল। লিভ টু আপিলও খারিজ হয়ে যাওয়ায় এখন কেবল রিভিউ চাওয়ার সুযোগ রয়েছে রাষ্ট্রপক্ষ বা পক্ষভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করেছিল। গতকাল রোববার আপিল বিভাগ শুনানি নিয়ে লিভ টু আপিলের আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ভিকারুননিসা নূন স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী এবিএম বায়েজীদ।রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর ৫(২) ও ৫০ বিধি বাতিল করেন হাইকোর্ট।

পরে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ দু’টি লিভ টু আপিলই খারিজ করে দেন। এর ফলে এমপিরা আর পদাধিকারবলে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ