আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ- প্রধানমন্ত্রী
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা সেটা পারবো। গ্রামের দিকে পড়ে থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করতে একমাত্র আওয়ামী লীগ পারবে, আর কেউ পারবে না।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়ায় নব-নির্মিত প্রধানমন্ত্রীর পারিবারিক বাস ভবনে নব-নির্বাচিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথমযৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর সেই ধারা অব্যাহত রাখার জন্য জনগণের সহযোগিতা আমাদের লাগবে। ঠিক যেভাবে জনগণ ২০০৮ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ২০১৪ সালে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামী ২০১৯ সালে নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে বিপুলভাবে জয়ী করবে। আর এজন্য নেতা-কর্মীদের এখন থেকেই জনগণের জন্য কাজ করতে হবে।
এ সভায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব) ফারুক খান, স্বাস্থ্যমন্ত্রী মো. নামিস, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন। –

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 