ডোনাল্ড ট্রাম্পকে হাসিনা-খালেদার অভিনন্দন
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ ৯ নভেম্বর দুপুরে এক বার্তায় প্রধানমন্ত্রী হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে লিখেন, ‘আপনার বিজয় আমেরিকার জনগণ ও বিশ্বমানবতার নিশ্চিত কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করি। আমি দৃঢ়ভাবে বলতে পারি আপনার কৌশলী নেতৃত্ব আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আপনার আন্তরিক নেতৃত্ব বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য কল্যাণ বয়ে আনবে এমন প্রত্যাশা করি।’
আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।চেয়ারপার্সনের প্রেস উয়িং এর সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 