News Bangla 24 BD | সর্বাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহী চীন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সর্বাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহী চীন


বাংলাদেশে সর্বাধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অাগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকা-চট্টগ্রাম উড়ালপথে দুই’শ পঁচিশ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের দুরত্ব দুই থেকে আড়াই ঘন্টায় নেমে আসবে।

বুধবার সকালে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত গণচীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে একথা বলেন।

প্রেসব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফলকালে যে সকল চুক্তি করা হয়েছিল সেসব চুক্তি গুলো বাস্তবায়ন ও ত্বরান্বিত করার নিয়ে দীর্ঘক্ষন চীনের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি প্রাচীনতম দল ও প্রতিষ্ঠান। চীনের প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে ও আমাকে অভিনন্দন জানাতে এসেছেন।

সেতু মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্রপ্রেস ওয়ের ফিজিক্যাল স্টাডি আবার করা হচেছ। একাজটি সম্পন্ন করতে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয় হবে। সেতু বিভাগ থেকে কাজের তদারকি করা হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬ লেন বিশিষ্ট ঢাকা- চট্রগ্রাম এলিভেটেড এক্রপ্রেসওয়ে দৈর্ঘ্য হবে প্রায় ২২৫ কিলোমিটার। চীন সরকার এ ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছে। একাজটি করতে ব্যয় হবে প্রায় ৭০ হাজার কোটি টাকা ।

প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সমাবেশ করার জন্য অনুমতি দেয়া আর না দেয়া বিষয়টি পুলিশ প্রশাসনের ব্যাপার। পুলিশ কমিশনার এবিষয়ে অনুমতি দিবেন। বিষয়টি আওয়ামীলীগের নয় বলে তিনি জানান।

আমেরিকা- যুক্তরাষ্ট্রে নির্বাচন ও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াকে আপনি কিভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদেরকে বলেন, সম্ভাবত ডোনাল্ড ট্রাম্প ৪৫তম প্রেসিডেন্ট হচ্ছেন। এটা আমেরিকার অভ্যন্তরীণ বিষয়। যে সরকার আমেরিকায় ক্ষমতায় আসুক তার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে চীন এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রয়োজনীয় অর্থায়নের প্রাথমিক সম্মতি দিয়েছে বলেও জানান ওবাইদুল কাদের। এসময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশস্থ চীন দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ