ঢাকা-কলকাতা রুটে যোগ হলো আরো ২টি মৈত্রী এক্সপ্রেস
কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আরো এক জোড়া নতুন ট্রেন যোগ হয়েছে।
শুক্রবার ভারতীয় সময় সকাল ৭ টা ১০ মিনিটে কলকাতা চিতপুর স্টেশনে ভিডিওকনফারেন্সের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু দিল্লি থেকে এ ট্রেনের উদ্বোধন করেন। এসময় ভারতীয় রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৈত্রী ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে এসে বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশন পৌঁছায় শুক্রবার বেলা ১১ টা ৩৫ মিনিটে। নতুন ট্রেনে ৪৪৯ টি আসন থাকলেও যাত্রার প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল ২১১ জন। এর মধ্যে ভারতীয় নাগরিক ছিল ৫৯ জন এবং বাংলাদেশি যাত্রী ছিল ১৫২ জন।
ট্রেন যাত্রী মিঠুন দাস বলেন, নতুন ট্রেনে যাত্রা আরামদায়ক ছিল এবং সেবার মান ছিল অনেক উন্নত। এরকম থাকলে ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়বে বলে তিনি আশা করেন।
এ ট্রেনটি শনিবার সকাল ৮ টা ১৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাংলাদেশে ট্রেনটির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মুজিবল হক।
এ ব্যাপারে দর্শনা আন্তর্জাতিক রেল ষ্টেশন সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী বলেন, ‘দুই দেশের যাত্রীদের মধ্যে ট্রেনটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করে ভারত-বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নতুন একজোড়া মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করলো। প্রথম দিন হওয়ায় যাত্রী সংখ্যা ছিল অর্ধেক। কিন্তু আশা করা হচ্ছে ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 