প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে মরক্কো যাচ্ছেন কাল
ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুই কর্মসূচিতে যোগ দিতে ৩ দিনের সফরে আগামীকাল (সোমবার) মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাবেক রাজকীয় শহর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে ৩ দিনের সফর শেষে ১৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা পর দিন ১৫ নভেম্বর ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’-এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।
একই দিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেয়া ভোজসভায় যোগদান করবেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 