News Bangla 24 BD | মরক্কো গেলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আফ্রিকার দেশ মরক্কোতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকেশের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মারাকেশের মেনারা বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেওয়া হবে। এ সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

তিনি মঙ্গলবার মারাকেশের বাব ইগলি হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কপ-২২ এর উচ্চপর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মেদ, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ইউনিসেফের এক্সিকিউটিভ সেক্রেটারি পেট্রিসিয়া এসপাইনোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের অভ্যর্থনা জানাবেন।

বিকেলে কপ-২২ এর যৌথ উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৪৯তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ