বিদায়ের আগে ঢেলে সাজানো হবে: সিইসি
নির্বাচনী কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নির্বাচনী প্রশিক্ষণ কার্যগক্রম ঢেলে সাজানো হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।সোমবার সকালে আগারগাঁয়ে নবনির্মিত নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “নির্বাচনী প্রশিক্ষণ নতুন করে ঢেলে সাজাবো। যাতে কার্যদকর প্রশিক্ষণ দেওয়া যায়। এ জন্যে দেশের বিভিন্ন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সঙ্গে সমন্বয় রেখে বৈঠকও করা হবে।”প্রশিক্ষণ ইন্সটিটিউট তৈরি করে দক্ষ লোকবলও বিশ্বমানের করার বিষয়ে তাগিদ দেন সিইসি।
প্রশিক্ষণ, নির্বাচনী আইন ও নীতি সম্পর্কে নিজেদের আরও দক্ষ করে ইসিকে শক্তিশালী করার জন্যে জোর দেন কাজী রকিব।
কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “নিজেদের প্রস্তুত করো। আধুনিক প্রযুক্তির ব্যবহার, ইংরেজি ভাষায় দক্ষতা ও নির্বাচনী আইন-বিধি জেনে প্রশিক্ষণকে আরও এগিয়ে নিতে হবে।”
এ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, পিএসসি চেয়ারম্যান সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকল্প পরিচালক এসএম আশফাক হোসেন, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনরেল সুলতানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৫ সাল থেকে বিভিন্ন ভাড়া ভবনে ইটিআই তাদের কার্য্ক্রম চালাতো। সোমবার থেকে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নিজেদের ভবনেই কার্যইক্রম শুরু করল ইসি।
শেরেবংলানগরস্থ পরিকল্পনা কমিশনের চত্বরে অবস্থিত নির্বাচন কমিশনও ৩১ ডিসেম্বরের মধ্যে আগারগাঁওস্থ ইলেকশন রিসোর্স সেন্টারে স্থানান্তর হবে।এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন ইসি নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বর্তমান ইসি নতুন ভবনটিতে যাত্রা শুরু করছে কাজী রকিবের ইসি।
এক নজরে ইটিআিই, এনআইডি উইং এ ভবনে১৪ তলার এ ভবনের আয়তন ১ লাখ ২২ হাজার ৭৩৪ বর্গফুট। ব্যয় ৪০ কোটি ২৭ লাখ ২ হাজার টাকা।নির্মাণ শুরু ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি, শেষ ৩১ অক্টৈাবর ২০১৬।আবাসন, কনফারেন্স রুম, ট্রেনিংসহ ওয়াইফাই, ইন্টারনেট সুবিধা থাকছে এ ভবনে। এ ভবনে ইটিআই, এনআইড উইং এর সার্ভিস আউট লেট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যা্লয় ও ঢঅকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যাালয় থাকবে।নির্বাচন কমিশনে কেন্দ্র ও মাঠ পর্যাযয়ে সহস্রাধিক কর্মকর্তা রয়েছে। সেই সঙ্গে নির্বাচনী কাজে সংসদ ও স্থানীয় নির্বাচনে কয়েক লাখ লোকবলকে প্রশিক্ষণ দেওয়া হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 