গতকাল সোমবার ছিল পূর্ণিমা। তবে এটি অন্য পূর্ণিমার মতো নয়। এই পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি চলে এসেছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘সুপার মুন’। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার চাঁদ এসেছে পৃথিবীর সবচেয়ে কাছে। সাধারণ দূরত্বের চেয়ে আরও প্রায় ৩১ হাজার মাইল কাছে। বিকেল ৫-১৯ মিনিটের দিকে চাঁদ দেশের উত্তর-পূর্ব আকাশে দেখা গেছে। আর সন্ধ্যা ৭-৫২ মিনিটে ঘটেছে পূর্ণিমা।
আকাশ পরিষ্কার থাকায় বাংলাদেশ থেকে সুপার মুন স্পষ্ট দেখা গেছে। নাসা জানিয়েছে, দূরত্ব কমে যাওয়ার কারণে সোমবারের আকাশে চাঁদের আকার ছিল অন্য সময়ের চেয়ে ১৪ শতাংশ বড়। আর উজ্জ্বলতা ছিল ৩০ শতাংশ বেশি। ‘সুপার মুন’ কী? নাসার ভাষায়, পৃথিবীকে ঘিরে চাঁদের যে কক্ষপথ রয়েছে তার আকৃতি ডিম্বাকার হওয়ার জন্য কক্ষপথে প্রদক্ষিণ করার সময় চাঁদ কখনও পৃথিবীর খুব কাছে চলে আসে আবার কখনও অনেক দূরে চলে যায়। যখনই চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে তখন তা পৃথিবী থেকে খুব উজ্জ্বল দেখায়, তখনই তাকে বলে ‘সুপার মুন’। ‘সুপার মুন’ শেষ দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। আবার দেখা যাবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর। তবে তখনও চাঁদ এবারের মতো অতটা কাছে আসবে না পৃথিবীর। নভেম্বরের এ পূর্ণিমাকে আমেরিকায় ‘বিভার মুন’ বলা হয়। কারণ অনেকদিন আগে শীতে পশুর লোম দিয়ে গরম পোশাক বানানোর জন্য এ পূর্ণিমাতেই শিকারিরা ফাঁদ পাততেন পশু শিকারের জন্য।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 