News Bangla 24 BD | পালিয়ে যাওয়া রুবেল ফের গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত প্রধান আসামি রাফসান হাসেন রুবেলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে সোমবার সকাল সাড়ে ৭টায় পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১৩ নভেম্বর) রুবেল আদালত থেকে পালিয়ে গিয়েছিল। ওই দিন বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর হাকিমের আদালতে তাকে নিয়ে যান বাড্ডা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রুবেলকে সিএমএম কোর্টের নতুন ভবনের অষ্টম তলার ২০ নম্বর কোর্টে নিয়ে যাওয়া হয়।

অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান জানিয়েছিলেন, বিকাল ৩ টার দিকে জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু করতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরানুল হাসান ম্যাজিস্ট্রেটের খাসকামরায় যান। এসময় ওই আদালতের বারান্দায় একজন কনস্টেবল আসামি রুবেলের পাহারায় ছিল। ম্যাজিস্ট্রেটের রুম থেকে ঠিক দুইমিনিট পর তদন্ত কর্মকর্তা বের হন। এসময় তিনি কনস্টেবলকে দেখতে পেলেও আসামিকে কোথাও খুঁজে পাননি। পরবর্তীতে কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আসামিকে বারান্দায় দাড়াতে বলে তিনি টয়লেটে যান। এরমধ্যে আসামি রুবেল পালিয়ে যায়।

গত ২৫ অক্টোবর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে রাফসানা হোসেন রুবেলকে গ্রেফতার করে র‌্যাব। ২৫ অক্টোবর রুবেল তার দুই সহযোগীকে নিয়ে উত্তরা বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই তরুণীর হবু স্বামীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব-১ এর একটি দল শনিবার (১২ নভেম্বর) তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবারই রুবেলকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। রবিবার তাকে আদালতে নিয়ে গিয়েছিলো পুলিশ।

জানা যায়, ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করতেন। গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার কাজ শেষে বাসায় ফিরছিলেন। পরে কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরনো থানা রোডের একটি বাসায় নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে প্রথমে তরুণী কাউকে কিছু বলতে চাননি। পরে বাড্ডা থানায় তরুণী নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার ১৯দিন পর রুবেলকে গ্রেফতারের পর র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের জানান, রুবেলকে গত শুক্রবার সন্ধ্যায় বিমান বন্দর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটেলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ