শাহবাগে অবরোধ তুলে লংমার্চের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা
১৮ নভেম্বর নাসিরনগর অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করে শাহবাগের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন তারা।
আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা অপরাধীদের বিচার চাই। তারা যে দল বা মতেরই হোক না কেন অপরাধীদের বিচার করতে হবে। যখন দেশে কোনও অন্যায় হয় তখনই শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। আশা করি নাসিরনগরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘তোমাদের দাবি পূরণে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘একটি সভ্য সমাজে এ ধরনের হামলা খুবই ঘৃণাজনক। সব সমাজে কিছু অপরাধী থাকে। তাদের চিহ্নি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’
মঙ্গলবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। মাইনোরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 