কওমী মাদরাসা বোর্ড মহাসচিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মাওলানা জাহানাবাদী শুক্রবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাদরাসা শিক্ষা ক্ষেত্রে মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী একজন অগ্রপথিক ছিলেন।
মন্ত্রী মরহুমর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের সহকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 