নারায়ণগঞ্জ নির্বাচনে আ’লীগের প্রার্থী আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এর আগে বৃহস্পতিবার রাতে নাসিকের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য লিখিত আবেদন করেন তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হবে দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম।
নারায়ণগঞ্জে গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। ২০১১ সালে নির্দলীয় ওই নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন সাবেক চেয়ারম্যান আইভী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 