সীমান্তে অস্বস্তি, সতর্ক বিজিবি-কোস্ট গার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী
কেউ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড সতর্ক প্রহরায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন মিয়ানমারের সঙ্গে আমাদের বর্ডার এলাকা, সেখানে একটা অস্বস্তি কাজ করছে। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সতর্ক প্রহরায় রয়েছে। যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।
মন্ত্রী আরো জানান, চলতি বছরের জানুয়ারির ১৬ তারিখ থেকে ১৬ জুন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৬০০ অভিযান চালিয়ে ৯ হাজার ৮৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১২শ ৬১ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে।
তিনি বলেন, বর্ডার এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে স্ক্যানিং মেশিন বসানোর সিদ্ধান্ত হয়েছে। চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তদন্ত প্রক্রিয়া আরো গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এ সময় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান মন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 