মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের কমছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণেই সোনার দাম কমানো হচ্ছে।
রোববার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত কমানো হচ্ছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ২০ টাকা।
সোনার দাম কমলেও বাড়ছে রুপার দর। কাল থেকে রুপার ভরি ৯৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা হচ্ছে। প্রতি ভরিতে দাম বাড়ছে ১১৭ টাকা।
পূর্বনির্ধারিত দামে রোববার সোনার দাম রাখা হচ্ছে। দাম সমন্বয়ের কারণে কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৮১৬ টাকা, ১৮ ক্যারেটে ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৯৯০ টাকা কম রাখা হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 