News Bangla 24 BD | মিতু হত্যা : অস্ত্র মামলায় বিচার শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মিতু হত্যা : অস্ত্র মামলায় বিচার শুরু


পুলিশের আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহ নূর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচারকাজ শুরু করেন।

আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, সকালে আদালত এ মামলার দুই আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে সাবেক এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। ঘটনার পর মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের তিনজনের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের পর এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে।

মিতু হত্যার ঘটনায় ভোলা ও মনিরকে গ্রেফতারের পর থেকে তারা দুজন কারাগারে আছেন।

এছাড়া অস্ত্র উদ্ধার মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন বাকলিয়া থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ