আশুলিয়ায় গ্যাসলাইট কারখানায় আগুন, ৩০জন আহত
ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি গ্যাসলাইট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার থেকে বের হতে গিয়ে কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। জিরাবো ফুলবাগান এলাকার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে আশুলিয়ার জিরাবো এলাকার কালারম্যাক্স (বিডি) লিমিটেড নামে লাইটার প্রস্তুতকারক ফ্যাক্টরিতে হঠাৎ আগুন দেখতে পায় কারখানার শ্রমিকরা। এসময় তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি থাকায় সাভার থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার বয়লার বিস্ফোরণের কারণে আগুনের সুত্রপাত হতে পারে

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 