রাষ্ট্রদূতের হাতব্যাগ উদ্ধার, গ্রেফতার দুইজন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার চুরি যাওয়া হাতব্যাগসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।”তবে গ্রেফতার পরিচয় বা তাদের কোথা থেকে গ্রেফতার করা হয়েছে- সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
উল্লেখ্য, গত সোমবার (২১নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ব্যাগ চুরি হয়ে যায়। চারুকলায় আয়োজিত ওই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ভ্যানিটি ব্যাগটি রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হাতেই ছিল। কিন্তু মঞ্চে মোমবাতি জ্বালাতে যাওয়ার সময় ব্যাগটি চেয়ারের ওপর রেখে যান তিনি। তখনই এক যুবক তার ব্যাগটি নিয়ে যায়। কুলেনারার ব্যাগের মধ্যে দু’টি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলে জানা গেছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 