নির্বাচনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পদত্যাগ করেছেন।বুধবার(২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গনে পদত্যাগ করে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
মেয়র আইভী বলেন, ‘বিগত নির্বাচনের সময় মেয়র পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়নি। তবে নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর একটি চিঠিতে জানিয়েছে হাইকোর্টে রিট থাকায় মেয়র পদে থেকে কোনও ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে না।
নির্বাচনের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে অবশ্যই তাকে পদ থেকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।
এ সময় শামীম ওসমানের সাথে গণভবনে গতকালের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে আইভী বলেন, মঙ্গলবার রাতে ঢাকাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকে তিনি সবাইকে নৌকা প্রতীকে কাজ করতে বলেছেন। আমি আশা করি সবাই এখন নৌকা প্রতীকেই আছেন। তবে আমি যখন এখানে ব্রিফিং করছি তখনো আমি মেয়র সেহেতু এখানে নেতাকর্মী আসাটা বোধগম্য না।
তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যার মত কাজ করছে। আশা করছি অচিরেই সবাই ঐক্যবদ্ধ হবো। আমি বিগত দিনের কাজের মূল্যায়ন হিসেবে আমার সততা হিসেবে আবারও নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন সেহেতু নারায়ণগঞ্জবাসীও সে প্রতীককে জয়ী করবে আমার দৃঢ় বিশ্বাস।
এ সময় আইভী বলেন, জবাবদিহিতার মধ্যে গত ৫ বছরে আমি কাজ করেছি। আল্লাহকে হাজির নাজির রেখে আমি জনসেবা করেছি। আমি এক টাকাও দুর্নীতি করি নাই। সিটি করপোরেশনের অনেক উন্নয়ন হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। শতভাগ ট্যাক্স আদায় না হওয়াটা আমার ব্যর্থতা। ৬০ভাগ ট্যাক্স আদায় করা সম্ভব হয়েছে। আর আমি আমার সফলতা বলতে চাই না। আমি কী করেছে সেটা বিচার করবে জনগণ।
গত ৫ বছরে ৬শ কোটি টাকার মত কাজ হয়েছে। এর মধ্যে সাড়ে ৩শ কোটি টাকার মত সরকার ও বাকি টাকা বিদেশী সংস্থার অনুদানে হয়েছে। তবে এখনও অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে। আবার অনেক কাজ চলমান আছে। ৯ তলা বিশিষ্ট বহুতল নগর ভবন হচ্ছে। ২শ কোটি টাকা ব্যয়ে বাবুরাইলের খাল সৌন্দর্য্যর কাজ চলমান আছে।’
আচরণ বিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের অভিযোগের প্রেক্ষিতে আইভী বলেন, ‘আমি কোন আচরণ বিধি লঙ্ঘন করি নাই। এমন হতো আমি প্রচারণায় সরকারী গাড়ি কিংবা সিটি করপোরেশনের নগর ভবন ব্যবহার করেছি তাহলে সেটা লঙ্ঘন হতো। আর এখনো তো লেভেল প্লেয়িংয়ের সময় আসেনি। মনোনয়ন পত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর এ ব্যাপারে কথা হবে।
তিনি বলেন, ‘গত ৫ বছর ও এর আগে পৌরসভার ৮ বছর এ ১২ বছরে আমি এক মুহূর্তের জন্যও থেমে থাকি নাই। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক অপপ্রচারের পরেও কাজ করেছি জনগণের কল্যাণে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর। বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। সবশেষ ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পর ওই বছরের ১ ডিসেম্বর শপথ গ্রহণ করে মেয়র হিসেবে দায়িত্ব শুরু করেন আইভী। এর আগে ২০০৩ সালের ১৬ জানুয়ারি বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 